শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

খুলনায় সেইফ এন সেইভকে ৮০ হাজার টাকা জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০১৯

খুলনা প্রতিনিধিঃ গতকাল খুলনার নিউ মার্কেট এলাকার `সেইফ এন সেইভ’ সুপারশপকে বিভিন্ন অনিয়মের কারনে মোবাইল কোর্টের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ মে) বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

তিনি বলেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় বাজার মনিটরিং ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার নিশ্চায়তায় এ অভিযান চালানো হয়। সাধারণ মানুষ তথা ক্রেতা সেজে আমি ‘সেইফ এন সেইভে’ বিভিন্ন পণ্য দেখি ও কেনার জন্য তা রাখি। এ সময় চোখে নানা অনিয়ম ধরা পড়ে। সরকার নির্ধারিত মূল্য না মেনে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
তিনি বলেন, কাঁচা সবজি প্রায় সবগুলো চড়া দামে বিক্রি করছে এ প্রতিষ্ঠান। এছাড়া কসমেটিকস থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। তৃতীয় তলায় মিষ্টি জাতীয় পণ্য তৈরি কিভাবে করে এই প্রতিষ্ঠান তা সরেজমিনে দেখতে গিয়ে চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকি বিড়ালের অবাধ যাতায়াত ও নোংরা ওয়াশরুম চোখে পড়ে।

এছাড়া বিভিন্ন জিনিস কিনতে আসা ভোক্তাসাধারণ তাৎক্ষণিকভাবে নানা অভিযোগ করেন এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সব অনিয়ম ও আইন অমান্য করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দলও অংশ নেয়। এর আগে ২০১৬ সালেও ‘সেইফ এন সেইভ’কে এক লাখ টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD