হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি টীম কাশিমপুরে এক অভিযান চালিয়ে শনিবার বিকেলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ।
আটককৃতরা হলো কাশিমপুরের সুরাবাড়ি এলাকার খলিলুর রহমান (৩৪)ও আবদুর রাজ্জাক (৩৩)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মো. মনজুর রহমান এ তথ্য দেন । আটককৃতদের নিকট থেকে ২৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয় ।