শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

‘রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে নিরাপত্তার জন্য বড় হুমকি’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০১৯

রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বিশ্বে অনেক সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলেও আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলের লবিতে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, গণতন্ত্রের পথ চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরও সুযোগ দিতে হবে। একই সাথে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে।

এর আগে সকালে স্পিডবোটযোগে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে তার মুগ্ধতার কথা জানান। পরে তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন।

গত বৃহস্পতিবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল আসেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ওইদিন বিকেলেই ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট পৌঁছে দেন বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশী (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চাটারটন ডিকসনের সফরসঙ্গী জাভেদ জানান, শুক্রবার বিকেল ৪টায় আকাশ পথে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD