শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

লন্ডনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০১৯
লন্ডনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মে যুক্তরাজ্য সফরে এসেছেন। অবস্থান করছেন সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে। এবারের সফরে কঠোর গোপনীয়তা অবলম্বন করে বাংলাদেশ হাইকমিশন। তারপরও ১ মে (বুধবার) থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে যুক্তরাজ্য বিএনপি। দলটির নেতাকর্মীরা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ভোট কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন।

অন্যদিকে হোটেলের বাইরে অবস্থান নিয়েছে সর্ব ইউরোপিয়ান আ’লীগ নেতাকর্মীসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ। তারা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সাথে টানা তিনবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন দলটি নেতাকর্মীরা।

এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যুক্তরাজ্যেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে লক্ষ্য করে টানা ৯ম দিনেও বিক্ষোভ অব্যাহত রেখেছে বিএনপি। কারাভ্যন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করছে।’

আন্দোলনের ৯ম দিনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রকম প্লেকার্ড ব্যানারসহ হাসিনাবিরোধী স্লোগানে দেন হোটেল প্রাঙ্গণে।

যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে, লন্ডনে যতদিন শেখ হাসিনা অবস্থান করবেন ততদিন যুক্তরাজ্য বিএনপি বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।

এদিকে সর্বইউরোপিয়ান আ’লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে হোটেলের সামনে অবস্থান করছেন।
এ ব্যাপারে সর্ব ইউরোপিয়ান আ’লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে, সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত বিএনপি দেশে এবং প্রবাসে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আর লন্ডনে বসে এসব ষড়যন্ত্রকারীদের ইন্ধন দিচ্ছেন তারেক রহমান। বিএনপির শাসন আমলে জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে লন্ডনে বিলাসিতার জীবন যাপন করছেন তারেক রহমান। সেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যখন মাননীয় নেত্রী কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই জামায়াত-বিএনপি তারেককে বাঁচাতে সরকারের বিরুদ্ধে দেশে ও প্রবাসে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সর্ব ইউরোপিয়ান আ’লীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD