শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রধানমন্ত্রীর বিনামূল্যে ঘর প্রদান প্রকল্পে অর্থের টাকা স্থানীয় নেতাদের পকেটে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ মুরাদনগরে “জমি আছে ঘর নাই প্রকল্পে” ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ‘আশ্রয়ণ প্রকল্প-২’ এর আওতায় “জমি আছে ঘর নাই” প্রকল্পে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে যাদের জমি আছে ঘর নাই, এমন অসহায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের তালিকা করে ওই সকল ৩৭৬টি পরিবারকে সরকারি ভাবে বিনামূল্যে ঘর দেওয়ার কথা থাকলেও উপকারভোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সরকারি এ ঘর দেওয়া হয়েছে বিত্তশালীদের। অপর দিকে নিম্ম মানের সামগ্রী দিয়ে এসব ঘর নির্মাণ করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে ঘরগুলো। নিয়মনীতি উপেক্ষা করে ঘর বন্টন করায় এ আশ্রয়ন প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্ররা। তবে অর্থের বিনিময়ের বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্টি লিখিত অভিযোগ করেও কোন প্রকার ব্যাবস্থা গ্রহন না হওয়ায় উপজেলার সাধারন মানুষের মাঝে ক্ষোভ তৈরী হয়েছে।

ছবিটির বাম দিকে নতুন একটি ঘর পেয়েছেন উপজেলার হারপাকনা গ্রামের ইদন মিয়া।

১.কোটিপতিও ঘর পেয়েছেন।
২.নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মাস না যেতেই ঘরের নাজুক অবস্থা।
৩.ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলেও ব্যবস্থা নিচ্ছেন না ইউএনও

ভুক্তভোগীরা অনিয়মের অভিযোগ করে জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আশ্রয়হীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঘর প্রদান প্রকল্পে অর্থের বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। প্রতিটি ঘর থেকে গড়ে ২০ থেকে ৫০ হাজার করে নেওয়া টাকা পকেটে ভরেছে স্ব স্ব স্থানীয় ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। আর যারা টাকা দিতে পেরেছে তাদের নামের তালিকা নিয়েছে জনপ্রতিনিধিরা। অপর দিকে ঘর তৈরীর মালামাল উপকারভোগীদের বাড়ী নেওয়ার জন্য পরিবহন ভাড়া বাবদ ৪ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ছাড়া আগামী প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনেকের কাছ থেকে অগ্রিম ১০ হাজার করে টাকা নেওয়ারও অভিযোগ ওঠেছে।

ছবিটির ডান দিকে চৌচালা ঘর থাকার পরও বাম দিকের ঘরটি পেয়েছেন মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের মোতাহার হোসেন কালা মিয়া

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মোতাহার হোসেন কালা মিয়া ইউপি সদস্য আব্দুল মালেকের দোকান বাকীর ২০ হাজার ও নগদ ১০ হাজার টাকার বিনিময়ে এ ঘর পেয়েছে। কাজিয়াতল গ্রামের ইউপি সদস্য জহিরুল ইসলামের ভাই ও মৃত সামছুল হকের ছেলে সুমন ঢাকায় নিজ মালিকানাধীন বাড়ীতে বসবাস করলেও তিনি ঘর পেয়েছে। একই এলাকার মৃত মজলু মিয়ার স্ত্রী নূরজাহান বেগমের বরাদ্ধ ঘর স্থানীয় মহিলা মেম্বার শাহানাজ বেগমের বাড়িতে নির্মাণ করা হয়েছে। পূর্বধইর পূব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদের ভাই ও দৈলবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইউছুফের নামে ঘর নেওয়া হয়েছে। আকুবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও মেটেংঘর গ্রামের জুয়েল রানা কোটিপতি হয়েও ঘর পেয়েছে।

ছবিটির বাম দিকে চৌচালা ঘর থাকার পরও বাম দিকের ঘরটি পেয়েছেন উপজেলার পূর্বধইর পূব ইউনিয়নের ইউপি সদস্য মামুনুর রশিদ।

পূর্বধইর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে রশিদ মিয়া স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনকে ১০ হাজার টাকার বিনিময়ে ঘর পেয়েছে। পরে আরো ২০ হাজার টাকা মেম্বারকে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, র্মীজাপুর গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে খোরশেদ মিয়ার পুরাতন ঘরটি স্থানীয় মেম্বারকে দিয়ে পেয়েছে নতুন ঘর। মীর্জাপুর গ্রামের পুকুর পাড় এলাকার মৃত সুন্দর আলীর ছেলে রবিউল ও রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে শাহ আলম চট্টগ্রামে বসবাস করলেও ছোট ভাই উমরের বাড়ীতে ঘর নির্মাণ করে বিক্রি করে দিয়েছে।

নাম প্রকাশে অনুচ্ছুক একজন উপকারভোগী বলেন, আমাকে সাড়ে তিন লক্ষ টাকা দামের একটি ঘর দেওয়ার কথা বলে দুই বারে বিশ হাজার করে ৪০ হাজার টাকা নিয়েছে। পরে আরো ১০ হাজার টাকা চাইলে ৮ হাজার টাকা দেই। যাচাই করার জন্য স্যারেরা আসলে তাদেরকে খানা খাইয়ে আরো এক হাজার টাকাও দিতে হয়েছে। আর ঘর নির্মানের মালামাল চার ধাপে আমাদের বাড়িতে পৌঁছানোর জন্য প্রতিবার এক হাজার টাকা করে চার হাজার টাকা নেয়।
মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অব্দুল হাই খান অভিযোগ পাওয়া ঘর গুলোর বিষয়ে তদন্ত করা হয়েছে স্বীকার করে জানান, মেম্বারের আত্মীয় স্বজন গরীব হলে কী তারা ঘর পাবে না! ইউপি সদস্যদের সাথে স্থানীয় ভাবে মত-বিরোধ থাকায় এমন অভিযোগ উঠেছে।

ছবিটির ডান দিকে আলীশান বাড়ির থাকার পরও বাম দিকের ঘরটি পেয়েছেন বাঙ্গরা বাজার থান যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল রানা

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম জানান, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে তা সত্য নয়। তবে বিভিন্ন ইউনিয়নে কিছু অনিয়ম হয়েছে। অনেক ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছে, বিষয়টি সময় স্বাপেক্ষ। তদন্ত করা হচ্ছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD