শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রমজানে যানজট নিরসনের ডিএমপি উদ্যোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০১৯
যানজট

জার্মান-বাংলা ডেস্ক:রমজানে যানজট কমাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।রমজান মাস শুরুর আগেই যাত্রী ও পথচারী ভোগান্তি কমাতে কারওয়ান বাজারে একটি পদচারী–সেতু স্থাপন করা হবে। সার্ক ফোয়ারার উত্তর ও দক্ষিণ পাশে মেট্রোরেলের প্রকল্পের জন্য স্ফীত দুটি অংশ ছোট করে দেওয়া হবে। রোজার পর এসব অংশে পিয়ার নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সার্ক ফোয়ারার এই দুই অংশে দুটি জেব্রাক্রসিং করে দেওয়া হবে। বাংলামোটর থেকে সিআর দত্ত সড়কে হকার উচ্ছেদ করা হবে। ফার্মগেট এলাকায় পার্কিং করা যাবে না। খেজুরবাগান থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়কটি মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা ছিল। তবে রোজার সময় এই সড়ক চালু রাখা হবে। ঈদের পর সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। মেট্রোরেলের জন্য উড়োজাহাজ ক্রসিং থেকে আগারগাঁও মোড় পর্যন্ত সড়ক আরেকটু প্রশস্ত করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা হকারমুক্ত রাখা হবে।

এ ছাড়া শপিং সেন্টারগুলোর সামনে পদচারী–সেতু থাকলে, পথচারীদের জন্য সেগুলো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তাই নিরাপত্তা নিশ্চিতের জন্য পদচারী–সেতুর ওপর সিসি ক্যামেরা বসানো হবে।

সার্ক ফোয়ারা থেকে কিছু বাস ইউটার্ন করিয়ে বোরাক টাওয়ারের সামনের সড়কে খালি করে রাখা হবে। এসব বাসে যাত্রীরা যেন উঠতে পারেন, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি-পশ্চিম) লিটন কুমার সাহা। তিনি জার্মানবাংলা২৪ কে বলেন, বাসের মালিকপক্ষের সঙ্গে কথা বলে এসব বাস ঘুরিয়ে খালি করা হবে। কারণ, এই সার্ক ফোয়ারা এলাকায় প্রচুর মানুষ ইফতারের আগের সময় যানবাহনের জন্য অপেক্ষা করেন। প্রতি ঘণ্টায় ১০টি করে খালি বাস যাত্রী তুলে নেবে।

লিটন কুমার সাহা বলেন, ‘স্বাভাবিক সময়ে মতিঝিল থেকে বিকেল পাঁচটায় অফিস–আদালত ছুটির পর মানুষের বাড়ি ফিরতে কখনো কখনো রাত নয়টা থেকে সাড়ে নয়টা বেজে যায়। রোজার সময় এই ছুটি হবে বিকেল সাড়ে তিনটায়। ইফতারের জন্য একজন রোজাদারের হাতে সময় থাকবে তিন ঘণ্টা। আমরা চাই অফিসফেরত লোকজন যেন পাঁচটার মধ্যে সোনারগাঁও বা বাংলামোটর এলাকা পার হতে পারেন। কারণ, এই এলাকা অতিক্রম করলে যানজট কিছুটা কমে যায়। এর ফলে সহজভাবে সন্ধ্যা ছয়টার মধ্যে মানুষ ঘরে ফিরতে পারবেন।’

রমজান মাসে যানজট এড়িয়ে প্রতিদিন সন্ধ্যা ছয়টার মধ্যে ব্যস্ত নগরবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

তবে পরিকল্পনা থাকলেও এটি বাস্তবায়নে কিছু বাধার মুখোমুখি হতে হবে। এই সমস্যাগুলোর সমাধান হলে রমজান মাসে যানজটের কবল থেকে নগরবাসীর স্বস্তি মিলবে বলে মনে করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD