আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জীবননগরে সংবাদ প্রকাশের পর প্রেসক্লাবের সাবেক জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক জাহিদ বাবুকে প্রাণনাশের হুমকি।
ছিনতাইকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি থানায় লিখিত অভিযোগ।
এব্যাপারে সাংবাদিক জাহিদ বাবু জীবননগর থানায় বুধবার সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
ডায়েরীতে জাহিদ বাবু অভিযোগ করেন, য়ে আমি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর উপজেলার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ওই পত্রিকায় গত মঙ্গলবার “জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিলার ব্যাগ তল্লাশির কথা বলে ছিনতাই প্রায় অর্ধকোটি টাকার সোনা পাঁচ লাখ ফেরত” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশে পর আমার মোবাইল ফোনে মঙ্গলবার ২টা ৫০ মিনিটের সময় ০১৭২৪-৯৩৫০২২ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে একটি ফোন আসে এবং আমি তা রিসিভ করি। অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে জানতে চায় আমি দৈনিক সমীকরণ পত্রিকার ব্যুরো প্রধান কিনা ? জবাবে আমি বলি হ্যাঁ। তিনি বলেন আমি ঢাকা থেকে বলছি এবং তোকে পত্রিকায় উক্ত সংবাদ প্রকাশ করার ক্ষমতা কে দিয়েছে ? এ কথা বলার পরপরই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। আমি জীবননগর থানায় একটি জিডি করেছি (৩৫ তাং১-৫-১৯)
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাণনাশের হুমকির ব্যাপারে থানায় বুধবার রাতে জিডি হয়েছে।