আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃজীবননগর পৌরসভার শাপলা করি পাড়ার সাবেক সেনাসদস্য বাড়িতে ডাকাতির প্রস্তুতির কালে সোমবার রাতে তিন ডাকাত আটক। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল রামদা উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন জীবননগর শাপলাকলি পাড়ার মৃত মইনুল ইসলামের ছেলে রিয়াজ আলী, রায়পুর পূর্ব পাড়ার চাঁদ আলী শেখের ছেলে বিল্লাল হোসেন, মহেশপুর উপজেলার গ্রামের শুকুর আলীর ছেলে হুসাইন মোহাম্মদ । এদেরকে রিমান্ডে নিলে ডাকাতির আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে গ্রামবাসী ধারণা করছেন।
জীবননগর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম রাজা বলেন, পরপর দুইদিন ডাকাতির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর শহরের শাপলাকলিপাড়ায় সোমবার রাতে অবসর প্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং জনতার সহযোগীতায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারদেরকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।