শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘শিক্ষকরা এমপিও আবেদন করলেও তা বাতিল করা হচ্ছে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ২৪ জানুয়ারি সারা দেশে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। সুপারিশপ্রাপ্তদের অনেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহিলা কোটা পূরণ না থাকায়, তারা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে পারছেন না এবং এমপিও আবেদন করলেও তা বাতিল করা হচ্ছে।

প্রতিষ্ঠান প্রধানদের চাহিদা প্রদানের সময় ভুল তথ্য প্রদান এবং নিয়োগ বাছাই প্রক্রিয়ায় হয়ত কিছু ত্রুটির কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মহিলা কোটা পূরণ না থাকা সত্ত্বেও এনটিআরসিএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুরুষ শিক্ষক প্রার্থীদের নিয়োগের সুপারিশ করেন। মহিলা কোটা পূরণ না থাকার কারণে এমপিওভুক্তি না হওয়ায় নিজ জেলা থেকে দূরবর্তী জেলায় নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষক বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন এবং চরম হতাশার মধ্যে ও আর্থিক সংকটে দিন যাপন করছেন।

এনটিআরসিএ কর্তৃক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষক প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় মহিলা কোটার বিষয়ে অনলাইনে আবেদন পেজে কোনো অপশন ছিল না। যদি মহিলা কোটা পূরণ না হওয়ার কারণে এমপিওভুক্ত না হয় তাহলে এনটিআরসিএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করল কেন?

আর প্রতিষ্ঠান প্রধানদের কয়েক দফা সময় দেয়া হয়েছিল ভুল সংশোধন করার জন্য, কিন্তু তারা তা করেননি। প্রতিষ্ঠান প্রধানরা যদি একটা চাহিদাই ঠিকমতো দিতে না পারেন তাহলে তারা এত বড় একটা প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করবেন? আর এর দায় কিন্তু জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারও এড়াতে পারেন না। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দাখিলকৃত ই-রিকুইজিশন সঠিক কিনা তা মনিটরিংয়ের দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের দেয়া হয়। তাই অন্যের ভুলের এত বড় মাশুল কেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিতে হবে।

সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ, ভুক্তভোগী শিক্ষকদের যেন দ্রুত অন্য কোনো প্রতিষ্ঠানে সুপারিশ অথবা মহিলা কোটা শিথিলকরণ এবং এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, যাতে তাদের এমপিওভুক্তিকরণে কোনো সমস্যা না হয়, এজন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ।

লেখক: সহকারী শিক্ষক (কৃষি), বেতাগী, বরগুনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD