শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশেও আঘাত আনতে পারে ঘূর্নিঝড় ফণি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
প্রতিকী ছবি

জার্মান-বাংলা ডেস্ক:আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী বাংলাদেশের সমুদ্রসীমার ৪০০ কিলোমিটারের মধ্যে কোনো ঘূর্ণিঝড় চলে এলে তা বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা বেড়ে যায়। তার আগে এটি গতিপথ পরিবর্তন করে অন্য দিকে চলে যেতে পারে বা দুর্বলও হয়ে যেতে পারে।
এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গত বছর ১৫ জুন দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চার দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় দাবদাহ শুরু হয়েছে। রোববার রাজশাহী, রংপুর, খুলনাসহ দেশের অর্ধেকের বেশি এলাকায় এই দাবদাহ বয়ে গেছে। ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল ও খুলনার ওপর দিয়ে মৃদু দাবদাহ সোমবারও বয়ে যেতে পারে। তবে রংপুর, ময়মনসিংহসহ বেশ কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে এখনো দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৮ থেকে ১১৬ কিলোমিটার। তবে সোমবার এই গতিবেগ আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চট্টগ্রাম, পায়রা, মোংলা বন্দর ও কক্সবাজার উপকূলকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় ফণী আরও শক্তিশালী হয়ে ২ মের মধ্যে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে তা দেশের উপকূলে আঘাত করবে কি না, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘূর্ণিঝড় ফণী আরও শক্তিশালী হয়ে উঠেছে। রোববার রাত নয়টা পর্যন্ত ভারতের তামিলনাড়ু রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল ঘূর্ণিঝড়টি। এটি আগামী ২ মের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দক্ষিণ ভারত, ওডিশা ও বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হতে পারে। ৫ মের মধ্যে এটি ভারত বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই আশঙ্কার কথা বলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD