হাবিবুর রহমান ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সহপাঠীর ছোঁড়া এসিডে এক এইচএসসি পরীক্ষার্থী দগ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর দেড়টার দিকে কাপাসিয়ার তরগাঁও ফেরীঘাটে এ ঘটনা ঘটে।
সে শিলামনি আড়াল জি এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
হামলাকারী সাগর , তার সহোদর ভাই ও কয়েকজন বন্ধুর সহযোগিতায় এ কাজ করে ।
আহত শিক্ষার্থীর বাবা সিরাজ উদ্দিন জানান, কাপাসিয়া কেন্দ্রে এইচএসসি পরীক্ষাশেষে ফেরার পথে অভিযুক্ত সাগর তার ভাই ও বন্ধুদের নিয়ে তার কন্যার ওপর এসিড হামলা করে। সাগরের এক বন্ধু শাওন বর্তমানে একটি হত্যা মামলায় জেলহাজতে রয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাহ উদ্দিন জানান, ওই ছাত্রীর দুই হাত এসিডে ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লকাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ছাত্রীর হাতে রাসায়নিক পদার্থের পোড়ার চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্ত সাগরকে আটক করা হয়েছে