সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হেরোইন আমদানী ও বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় মাদক সম্রাজ্ঞী জোসনা বেগম (৪৪) কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডও দেয়া হয়েছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত জোসনা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, ২০০৮ সালের ২০ নভেম্বর রাতে মাহমুদপুর মহল্লায় জোসনা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১২ এর সদস্যরা। এ সময় ৩০ গ্রাম হেরোইনসহ জোসনা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের কর্মকর্তা এস এম ইব্রাহিম হোসেন বাদী হয়ে জোসনা বেগমকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনের নাম চার্জশীট থেকে বাদ দেয়া হয়। অভিযুক্ত একমাত্র আসামী জোসনার বিরুদ্দে যাবজ্জীবন প্রদান করেন আদালত