শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় তিন দিন পর স্বীকার করেছে আইএস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

আজ মঙ্গলবার আইএসের মুখপাত্র আমাক থেকে হামলার দায় স্বীকার করা হয়। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি আইএস। তবে এই দাবির স্বপক্ষে কোনো ভিডিও বা তথ্যপ্রমাণ দেখায়নি তারা।

মঙ্গলবার আইএসের নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’কে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। এর আগে, শ্রীলঙ্কার চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে দেশটির সরকার।

এর আগে, গত রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও আরো দুটি স্থাপনায় সিরিজ বোমা হামলায় ৩২১ জনের প্রাণহানি ও ৫ শতাধিক মানুষ আহত হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতিও রয়েছেন।

জানা যায়, শ্রীলঙ্কায় এক দশকের গৃহযুদ্ধ অব্সানের পর গত রোববারের সিরিজ বোমা হামলাটি ছিল সবচেয়ে বড় প্রাণঘাতী নৃশংসতা। এ হামলার পরপরই গতকাল সোমবার অনলাইনে এর প্রশংসা করে আইএস সমর্থকরা।

এদিকে আইএসের বার্তা সংস্থা আমাক-এ মঙ্গলবার হামলার দায় স্বীকার করে আরবিতে লেখা একটি বার্তা আসে। তবে এতে তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এর আগে, শোনা গিয়েছিল, ন্যাশনাল তৌহিদ জামাত নামে একটি সংগঠন এই বিস্ফোরণের পেছনে আছে। ২০১৪ সালে ওই সংগঠন তৈরি হয়। এমনিতে তাদের নাম বিশেষ শোনা যেত না। ছোট একটি সংগঠনের পক্ষে অত বড় হামলা চালানো কীভাবে সম্ভব হল, তা ভেবে পাচ্ছিলেন না অনেকে।

তদন্তকারীদের মনে হয়েছিল ন্যাশনাল তৌহিফ জামাত সংগঠনটি আইসিসের দ্বারা প্রভাবিত। কিন্তু আইসিসের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে কিনা জানা যাচ্ছিল না। কিন্তু আইসিস দায়িত্ব স্বীকার করার পরে অনেকেই মনে করেন, বিদেশ থেকে তৌহিদ সাহায্য পেয়েছিল।

এদিকে অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ জানায়, ক্রাইস্টচার্চ মসজিদে গোলাগুলির প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কার হামলাকে দেখছে আইএস। একই সঙ্গে তারা এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। এ ঘটনার একদিন পর চরমপন্থী ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দিলো।

সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের সমর্থকরা শ্রীলঙ্কায় হামলার প্রশংসা করে হতাহতের ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। আইএস পরিচালিত চ্যানেলে শ্রীলঙ্কায় বিস্ফোরণের বুনো উল্লাস করা হয়েছে। এতে আত্মঘাতী বোমা হামলাকারীদের যেন আল্লাহ কবুল করে নেন সেই প্রার্থনাও করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD