শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা গ্রামে মো. জিন্নাহ (৪০) মরদেহ মর্গে প্রেরন করা হচ্ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা গ্রামে মো. জিন্নাহ (৪০) শ্বাসরোধ করে হত্যার অভিযাগ উঠেছে ছোট ভাই বেলালের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে সদর উপজেলার ঘোড়াচরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।নিহত জিন্নাহ ঘোড়াচরা গ্রামের আমির হোসেনের ছেলে ও পেশায় ভ্যানচালক।

নিহতের বড় ছেলে হারুনর রশিদ ও প্রতিবেশীরা জানায়, জিন্নাহর স্ত্রী হাসিনা খাতুনের সাথে তার দেবর বেলাল হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। একপর্যায়ে বেলাল হোসেন তার ভাবী হাসিনাকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। এ ঘটনার পর থেকে জিন্নাহর সঙ্গে বেলালের দ্বন্দ্ব চলে আসছিল। সকালে স্ত্রীকে ফেরত চাওয়া নিয়ে দুই ভাই, তাদের মা মাহেলা ও স্ত্রী হাসিনার সঙ্গে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে দুপুরে জিন্নাহকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তারা।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোট পেলে হত্যা না আত্মহত্যা বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD