শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাগেরহাটে বখাটের ছুরিকাঘাতে আহত দুই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
বাগেরহাটে বখাটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীসহ আহত দুই

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ শিক্ষার্থী ও তার বোনকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী ও তার বোন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কচুয়া থানায় বড় বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ বুধবার বিকেলে বখাটে বাদশা শেখ (৩২) কে আটক করেছে ।

আহত কলেজ ছাত্রী (২৪) জানান, কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের আমজাদ শেখের ছেলে বাদশা শেখ গত ৪ বছর ধরে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। আমি প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজে যাওয়া আসার পথে আমাকে বিরক্ত ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। দু-বছর পূর্বে পারিবারিকভাবে আমাকে বিয়ে দেয়। বিয়েরপর বাদশা আরও ক্ষিপ্ত হয়ে, আমার স্বামীকেও নানারকম ভয় ভীতি প্রদান করে। গত সোমবার বিকেলে আমি বাড়ির সামনে বের হলে, আমাকে ছুরিকাঘাত করে। আমাকে বাঁচাতে গেলে বাদশা আমার বড়বোনের হাতে ছুরিকাঘাত করে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। কলেজ ছাত্রীর মা ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাহাদাত হোসেন বলেন, কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামী বাদশাকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD