শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

কাশিয়ানীতে খালাতো ভাইয়ের হাতে ভাই খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
নিহত মো: শামসুল আলম মানু(৫৫)

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ভাইয়ের হাতে ভাই খুনের (পিটিয়ে হত্যার) অভিযোগ উঠেছে। বুধবার বিকালে এ ঘটনাটি ঘটেছে কাশিয়ানী গ্রামে। পুলিশ খুনের অভিযোগে এইচ এম মাসুদুর রহমান সোহাগ নামের এক জনকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা সদরের সাবেক চেয়ারম্যান মো: শাহাদত হোসেন মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘ দিন যাবত কলহ বিবাদ চলে আসছিলো। বুধবার বিকালে সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন মিয়ার মেঝ ছেলে সৌদি প্রবাসী মো: শামসুল আলম মানু তার দোতালা ভবনের (বাসার) নিচে গেলে তার আপন খালাত ভাই যশোর সদর থানার পুরাতন কসবা এলাকার মো: মনিরুজ্জামানের ছেলে এইচ এম মাসুদুর রহমান সোহাগের সাথে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে মো: শামসুল আলম মানু(৫৫) কে পিটিয়ে হত্যা করে সোহাগ (৩০)। তাকে কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে। খালাতো ভাই সোহাগ মিয়া কাশিয়ানীতে শামসুল আলম মানু র একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি আর্থিক লেন-দেনকে কেন্দ্র করে সোহাগের সাথে মান্নুর দ্বন্দ্ব হয়। বুধবার দুইজনের মধ্যে কাটাকাটির সময় সোহাগ মিয়া খালাতো ভাই শামসুল অলম মান্নুর মাথায় দোকানের ঝাপের রড দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের অভিযোগে মান্নুর খালাত ভাই সোহাগকে গ্রেফতার করা হয়েছে। খুনের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD