শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নুসরাত হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
নুসরাত হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: নুসরাত জাহান রাফি ধর্ষন ও হত্যার বিচার চেয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণসহ নারীর প্রতি প্রতিহিংসার প্রতিবাদে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখার উদ্যোগে ১২ এপ্রিল শুক্রবার সকালে ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কমিউনিষ্ট পার্টি নারী জেলা শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও জেলার সভাপতি কমরেড মিহির ঘোষ, জেলার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এড. শাহাদৎ হোসেন লাকু, উদীচী জেলা শাখার সাধারন সম্পাদক মাহমদুল গণি রিজন, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিভা সরকার ববি, সাধারন সম্পাদক মুরাদ জামান রব্বানি ও ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, গত ৬ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ঘটনার সূচনা হয়েছিল নুসরাত জাহান রাফি নামের মেয়েটির উপর। গত ১০ এপ্রিল তার মৃত্যু যন্ত্রণায় কাতর দিয়ে জীবনের পরিসমাপ্তি ঘটেছে। লাঞ্চনা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে মেয়েটি কিন্তু আমাদের উপর দায়িত্ব দিয়ে গেলেন অন্যায়, অবিচার ,নির্যাতন পাসবিকতার বিরুদ্ধে প্রতিবাদ করার।

বক্তারা আরো বলেন, নারীদের শোষিত, নির্যাতিত ও নিপীড়িত হওয়ার জন্য সরকার যে ভাবে আইন প্রণালি তৈরি করেছে তারপরও এই দেশের মেয়েরা নির্যাতিত হচ্ছে। দেশের আইন কেমন ভাবে প্রয়োগ হচ্ছে প্রশ্ন থেকেই যায়। আমরা কি সচেতন না আমরা সচেতন নই। আমরা সচেতন হইলে নুসরাত, তনুর মত মেয়েদের এভাবে চলে যেতে হতো না। বক্তারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD