মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২’শত ৫৩ বোতল ফেন্সিডিল সহ তিন নারী সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কাগমারী বারোমাসা ব্রীজ মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাগমারী বারোমাসা ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরচালনা কালে ৩ নারীসহ চার জনকে দেখে আমাদের সন্দেহ লাগে। এসময় ৩ নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২’শত ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন ১। শাকিল হোসেন (১৮), পিতা- মইদুল ইসলাম, ২। মোছাঃ হাজেরা বেগম (৪০), স্বামী- মোঃ ওমেদুল ইসলাম, ৩। মোছাঃ জোসনা বেগম (৩৫), স্বামী- মোঃ আশরাফুল ইসলাম, ৪। মোছাঃ খাদিজা বেগম (৪০), স্বামী- মোঃ আলেখ হোসেন। তারা সবাই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলবাড়ীয়া গ্রামের অধিবাসী।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ব্রজবল্লভ সাধু সংগীয় ফোর্স নিয়ে টহল দিচ্ছিলেন। এমতাবস্থায় অপরদিক থেকে আসা ৪জন ২৫৩ (দুইশত তিপান্ন) বোতল ফেন্সিডিল বহনকারী কোটচাঁদপুর উপজেলার কাগমারী মোড় এলাকায় আসলে সংগীয় ফোর্সের সহায়তায় উক্ত ৪ জনকে আটক আটক করতে সক্ষম হন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।