শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মেঘনায় ট্রলারডুবি,একজনের মৃতদেহ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ এপ্রিল, ২০১৯
মেঘনায় ট্রলার ডুবি

জার্মান-বাংলা ডেস্ক:ঝড়ের কবলে পড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক নারী আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে।আরও দুই জন নিখোঁজ।

সোমবার সকালে উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীর পূর্ব পাড়ে রিতা আক্তারের মৃতদেহ ভেসে ওঠে।
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ফেরার পথে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার মেঘনা নদীতে ডুবে যায় ওই ট্রলারটি।

পুলিশ জানায়, এ ঘটনায় তিন পুলিশ সদস্য, এক মাদ্রাসা শিক্ষক ও ১০ জন আনসার সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ট্রলার ডুবির ঘটনায় চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংক মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ হন। রিতার লাশ পাওয়া গেলেও বাকি দুজনের সন্ধান এখনও পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় প্রিজাইডিং অফিসারসহ দুজন নিখোঁজ রয়েছেন এখনও। নিখোঁজ ওই দুইজনকে উদ্ধারে কাজ চলছে। রিতা আক্তার নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে তিনিসহ স্থানীয় প্রশাসনের সবাই কাজ করছেন। আহতদের চিকিৎসার ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD