শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বেনাপোলে ভারতীয় রুপি ও ডলার জব্দ : আটক দুই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ঢাকা গামী রয়েল পরিবহনের একটি এসি বাস থেকে ইকবাল হোসেন (৩৯) ও জাকির হোসেন (৩৮) নামে দুইজন পরিবহন যাত্রীকে বিপুল পরিমান ভারতীয় রুপি ও ডলারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক ইকবাল হোসেন (৩৯), ফরিদপুরের বজরা গ্রামের গোলাম মোস্তফার এবং জাকির হোসেন ঢাকা যাত্রাবাড়ির আগামসি এলাকার আজিম মিয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বিপুল পরিমান রুপি ও ডলার নিয়ে দুই ব্যক্তি ভারত থেকে আসছে, এমন গোপন সংবাদে বিজিবির টহলদল সন্দেহজনক আচরনের জন্য ঢাকাগামী রয়েল পরিবহনের ওই বাস থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের শরীর তল্লাশী করে পাঁয়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলার পাওয়া যায়।

যা বাংলাদেশী মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকার সমান।

আটকদের বিরুদ্ধের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD