শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

স্বামীর বিরুদ্ধে এসিডে ঝলসে দেয়ার অভিযোগ স্ত্রীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
মুরশিদা খাতুন

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দে মুরশিদা খাতুন (২২) নামে এক গৃহবধুকে তার স্বামী এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দিয়েছে বলে গৃহবধুর পরিবারের অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

গৃহবধু মুরশিদা খাতুন কামারখন্দ উপজেলার কাচারিপাড়া ভদ্রঘাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে ও একই উপজেলার মেগাই ভদ্রঘাট গ্রামের আবু হানিফের স্ত্রী।

গৃহবধুর পিতা গোলাম হোসেন অভিযোগ করে বলেন, প্রায় ৩ বছর আগে আবু হানিফের সাথে মুরশিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে আরো যৌতুকের দাবি নিয়ে কলহ চলে আসছিলো। এর মধ্যে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। আবু হানিফ মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতে টাকা নিতো। মেয়ের সংসারের কথা চিন্তা করে সাধ্য মতো তা দিয়ে দিতাম।

গত ১৫ দিন আগেও ৫০ হাজার টাকা দিয়ে একটি নতুন টিনের ঘর তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার  দুপুরে আবু হাফিন মুরশিদাকে ব্যাপক মারপিট করে। এর একপর্যায়ে এসিড দিয়ে তার শরীরের নিচের অংশ ঝলসিয়ে দেয়।  খবর পেয়ে আমি আমার স্ত্রী ও আমার দুই ভাই আবু হানিফের বাড়ি গেলে সে ও তার পরিবার আমাদের উপর হামলা চালায়। এতে আমার ভাই মতিউর রহমান ও ইমরান হোসেন আহত হয়। পরে মুরশিদাকে সাথে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। মেয়েটা একটু সুস্থ হলে মামলা দায়ের করবে বলে তিনি বলেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার শামীমুল ইসলাম বলেন, মুরশিদা খাতুনকে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের নিচের অংশে ঝলসে গেছে। এটি এসিডের কারনে হয়েছে না অন্য কিছুর দ্বারা হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD