শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ফুলছড়িতে যৌন হয়রানির অভিযোগে আটক ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়িতে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আল মামুন ও মনির হোসেন নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে এসে পথিমধ্যে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের বাসিন্দা ও ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় আল মামুন ও মনির হোসেন প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। তারা বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত।

মঙ্গলবার ওই ছাত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় বাউশি রেললাইনের পাশে পৌঁছালে মামুন ও মনির তার পথরোধ করে দাঁড়ায় এবং উত্যক্ত করে। ছাত্রীটি তখন বাড়ি ফিরে গিয়ে তার অভিভাবককে বিষয়টি জানায়। এরপর তার অভিভাবকরা ঘটনাস্থলে গিয়ে মামুন ও মনিরকে আটক করে ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।আটক আল মামুন ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের ইউনুছ আলীর ছেলে ও মনির হোসেন একই গ্রামের ওমর আলীর ছেলে।

আল মামুন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও মনির হোসেন ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন দুই কিশোরকে যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছে বলে স্বীকার করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD