শিরোনাম :
সম্পাদকীয় : প্রবীণরা বোঝা নন, আমাদের অস্তিত্বের শিকড় পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

মাদক সম্রাট খোকার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডার বহুল আলোচিত মাদক সম্রাট খোকা সরদার ওরফে খোকার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি গদাইপুর গ্রামের চিন্তা রানী দাসের লিখিত এজহার থেকে জানা যায়, গত ২১ মার্চ গভীর রাতে আসামি খোকা সরদার সুকৌশলে ঘুমন্ত থাকা অবস্থায় চিন্তা রানী দাসকে ধর্ষনের জন্য তাকে জাপটে ধরে তার পরিহিত সালোয়ার জোর পূর্বক খুলে ফেলে। বাদিনী ঘুম থেকে জেগে বারান্দায় জ্বলে থাকা বৈদ্যুতিক আলোতে আসামি খোকাকে চিনতে পারেন। এসময় আসামি খোকা জোর জবরদস্তি পূর্বক বাদিনীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে তাকে যৌন হয়রানি করে।

এজাহারে বাদিনী আরও উল্লেখ করেন, তার চিৎকার চেচামেচিতে বাদিনীর পিতা-মাতা ও ভাই ছুটে আসলে আসামি খোকা নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে বাদিনী চিন্তা রানী দাস (ছোট) আশাশুনি থানায় ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন যার নাং ১৩(২৬/০৩/১৯)।

সরেজমিনে জানাযায়, বহু অপকর্মের হোতা পুলিশের সোর্স খোকা দীর্ঘদিন ধরে স্থানীয় থানা পুলিশের ভয় দেখিয়ে চাদাবাজি, প্রতারণা, মাদক ব্যাবসাসহ নানাবিধ অপকর্ম চালিয়ে আসছে। এছাড়া স্থানীয় হোসেন আলী জানান, বহু বিবাহের হোতা খোকা থানায় মিথ্যা মামলা দিওয়ার ভয় দেখিয়ে অসহায় নিরিহ মানুষের থেকে মোটা অংকের টাকা নেন। একাধিক মামলার আসামি হওয়ার সত্বেও তার বাড়িতে থানা পুলিশের নিয়মিত যাতায়াত নিয়ে প্রশ্ন তুলেছে ইউনিয়নের একাধিক ব্যক্তি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD