আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ব্যতিক্রমী আয়োজনে সহস্রকণ্ঠে ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও মহান ন্বাধীনতা দিবস ২০১৯ সফল হোক’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সহস্রকন্ঠে জাতীয় সংগীত উচ্চারন, শপথ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্টার অধ্যাপক মমিনুল হক, বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।