শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৭

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ীর উপর দিয়ে ফোর-ফোরটি বৈদ্যুতিক লাইন নিতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ওই গ্রামের আজিজল হকের ছেলে আল-আমিন (৩৫) ও আবুল কালামের স্ত্রী হোসনে আরাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও নজরুল (৪০), আব্দুল কাদের (৫২) সহ বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত নজরুল ইসলাম জানান, রামেশ্বরগাঁতী গ্রামের আকবর কাজী তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংযোগের জন্য ফোর-ফোরটি বৈদ্যুতিক লাইন নিচ্ছিলেন। লাইনটি আবুল কালামের বাড়ীর উপর দিয়ে টানানো হচ্ছিল। বাড়ীর উপর দিয়ে লাইন টানাতে বাঁধা দিতে গেলে আকবর কাজী ও তার লোকজন লাঠিসোটা এনে হামলা ও মারপিট চালায়।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আকবর কাজী, তার ভাই আব্দুল হালিম, ছেলে বুলবুল, ফজর আলীর ছেলে মনি ও দেলবারের ছেলে ছানোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD