এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জহুরুল ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আজ সকালে শালিসী বৈঠকের আয়োজন করা হয়। ওই শালিসী বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুলকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাছেদ প্রামানিকের স্ত্রী লতা খাতুন ওরফে আছিয়া খাতুন ও ওয়াজেদ প্রামানিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে।