এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ শ’ ৪৬ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে হাটিকুমরুল গেলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। আটকরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আেতবহুতি গ্রামের ইয়াছিন আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) ও একই জেলার পত্নীতলা উপজেলার সাদুটিকা গ্রামের পইর উদ্দিন মন্ডলের ছেলে নূরুল ইসলাম (৪৮)।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাত থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোররাতে নওগাঁর সাপাহার থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের সাইট বক্সে আলুর বস্তা থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ফেনসিডিলের মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয়।
অপরদিকে নজিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী নওগাঁ ট্রাভেলসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল কোডিনযুক্ত ফেন্সিডিলসহ আসামী নূরুল ইসলামকে আটক করা হয়।