শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সিরাজগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে মধু প্রামাণিক (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মধু প্রামাণিক শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের শহীদ আলী প্রামানিকের ছেলে।

নিহতের ছোট ভাই আব্দুল মতিন জানান, মঙ্গলবার আমাদের বাড়ীতে চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করছিল পরিবারের লোকজন।  এ সময় পাশের বাড়ীর জাহাঙ্গীর মদ খেয়ে বিয়ে বাড়ীতে মাতলামি করতে থাকে। বিষয়টি তার ভাই জহুরুলকে জানালে তিনি জাহাঙ্গীরকে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে মাতাল জাহাঙ্গীর, তার ভাই বাচ্চু, জিন্নাহ ও ছেলে মিঠুন লাঠিসোটা এবং হাসুয়া এনে আক্রমণ করে। এক পর্যায়ে মধু প্রামাণিককে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।

পরে মধু প্রামাণিককে  গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেে পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD