শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি মেনে নিয়েছে সরকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি মেনে নিয়েছে সরকার। আগামী ২৮ মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন করা হবে। একই সাথে শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি, গ্রাইচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ বাকি দাবি পূরণের বিষয়ে ৭ এপ্রিল সিদ্ধান্ত দেওয়া হবে।

সোমবার ঢাকায় বিজেএমসি’র সাথে শ্রমিক নেতাদের ৯ ঘন্টার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ৪৮ ঘন্টার ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়। এর আগে ১২ মার্চ একই দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করে শ্রমিকরা।

জানা যায়, খুলনা অঞ্চলের পাটকলগুলোতে শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া মজুরি কমিশন, গ্রাইচুইটি, বদলি শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করলেও তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি আর্থিক সঙ্কটে কাঁচা পাট কিনতে না পারায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে উৎপাদনে ধস নেমেছে। এ কারণে বাধ্য হয়ে আন্দোলনে নামে শ্রমিকরা।

অবিলম্বে ৯ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম-খুলনা-যশোর অঞ্চলের ২৬ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের কর্মসূচির ৬ষ্ঠ দিনে আজ সকাল থেকে ৪৮ ঘন্টা ধর্মঘট পালন করার কথা থাকলেও সেটি স্থগিত করেছে শ্রমিকরা। গতকাল বিজেএমসির চেয়ারম্যানের ডাকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক লীগ, সিবিএ ননসিবিএ নেতৃবৃন্দের সাথে বৈঠক হয়। প্রথম দফা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় নেতৃবৃন্দ আরও দু’দফা বৈঠক করে কর্মসূচি অব্যহত রাখে। পরে রাত ১০টায় বিজেএমসির চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ নাছিম শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে পুনরায় বৈঠক করেন। বৈঠকে আগামী ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করার কথা জানিয়ে একটি পত্র প্রদান করেন। যে কারণে পরবর্তী কর্মসূচি স্থগিত করেছে শ্রমিক নেতৃবৃন্দ। বৈঠকে ঢাকা-চট্টগ্রাম-খুলনা-যশোর অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা অঞ্চলের শ্রমিক লীগের নেতা মোঃ মুরাদ হোসেন জানান, রাত ৯টা পর্যন্ত বিজেএমসির শ্রমিক কার্যালয়ের বৈঠকও ফলপ্রসূ হয়নি। রাত দশটায় পুরনায় বৈঠকে আশ্বাস পাওয়ায় ধর্মঘটসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, দাবি আদায়ের টানা আন্দোলন কর্মসূচির মাঝে বিজেএমসির সাথে সোমবার দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকে আগামী ২৮ মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এছাড়া বকেয়া মজুরিসহ বাকি ৮ দফা দাবি ৭ এপ্রিল দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। এর প্রেক্ষিতে পূর্ব ঘোষিত ৪৮ ঘন্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সম্পাদক জাকির হোসেন জানান, মজুরি কমিশন বাস্তবায়নের সিদ্ধান্তে পাটকল শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের পাটশিল্পকে টিকিয়ে রাখতে পাটকলে সময়মতো কাঁচাপাট ক্রয়, পুরানো মেশিনারিজে বিএমআরই, পাটপণ্যের বহুমুখি উৎপাদন ও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে।

উল্লেখ্য, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচির ডাক দিয়েছিল বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, সিবিএ ননসিবিএ পরিষদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD