শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

কবি বেলাল চৌধুরী আর নেই: প্রধানমন্ত্রীর শোক, মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে বুধবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক

ষাটের দশকের অন্যতম শীর্ষ কবি বেলাল চৌধুরী আর নেই। আজ দুপুর বারটা এক মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯। মৃত্যুকালে কবি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
কবির মৃত্যুর সংবাদ রাজধানীতে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। কবি , লেখক, সাংবাবদিকসহ অনেকেই হাসপাতালে ছুটে যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, ডায়াবেটিক রোগে ভোগছিলেন। বাসায় অসুস্থ হয়ে পড়লে গত পয়লা নভেম্বর কবিকে এই হাসপাতালে ভর্তি করা হয়। গত সাড়ে পাঁচ মাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার থেকে ছিলেন লাইফসাপোর্টে।
কবি বেলাল চৌধরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। তিনি লেখালেখির পাশাপাশি পেশাগতভাবে সাংবাদিকতায় ছিলেন দীর্ঘকাল। ঢাকাস্থ ভারতীয় দূতবাসের পত্রিকা ‘ভারত বিচিত্রা’ সম্পাদনা করেন পনের বছর। দীর্ঘদিন কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ সম্পাদনা করেন। সেখানে আনন্দবাজারসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। ঢাকায় দৈনিক রূপালী গ্রুপের পত্রিকা সাপ্তাহিক সন্দ্বীপ সম্পাদনা করেন।
কবি বেলাল চৌধুরী ১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনী জেলার শর্শদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রফিকউদ্দিন আহমাদ চৌধুরী এবং মাতার নাম মুনীর আখতার চৌধুরানী।
কবিতা, প্রবন্ধ, অনুবাদ গ্রন্থসহ বেলাল চৌধুরীর প্রকাশিত বইয়ের সংখ্যা ২২টি। প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে, নিষাদ প্রদেশে (১৯৬৬), বেলাল চৌধুরীর কবিতা (১৯৭৬), আত্ম প্রতিকৃতি, স্থির জীবন ও নিসর্গ (১৯৭৬),স্বপ্নবন্দী, সেলাই করা ছায়া, জলবিষুবের পূর্ণিমা (১৯৮৬), প্রতি নায়কের স্বগতোক্তি, (১৯৮৭), যাবজ্জীবন সশ্রম উল্লাস (১৯৯৭), বত্রিশ নম্বর (১৯৯৭), ভালবাসার কবিতা (১৯৯৭), যে ধ্বনি চৈত্রে শিমূলে প্রভৃতি।
সাহিত্যে অবদানের জন্য কবি বেলাল চৌধুরী রাষ্ট্রীয় পুরস্কার একুশের পদক (২০১৪), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪), মাযহারুল ইসলাম কবিতা পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার লাভ করেন।

বেলাল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় একুশে পদকপ্রাপ্ত এই কবির সাহিত্যে অবদানের কথা স্মরণ করে বলেন, তার কবিতা তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
বেলাল চৌধুরী ছিলেন এ দেশের একজন পথিকৃৎ সাংবাদিকÑ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার লেখা মানুষকে সবসময় দেশপ্রেমের চেতনায় আলোকিত হতে উদ্বুদ্ধ করবে।
শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রয়াত কবি বেলাল চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ যৌথভাবে এই শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেছে। সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস আজ বিকেলে বাসসকে এ কথা জানান।
তিনি জানান, দুপুর বারটা পর্যন্ত শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, সংঠনের পক্ষ থেকে কবির প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবিকে দাফন করার জন্য তার গ্রামের বাড়ি ফেনির শর্শদি গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে কবির দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD