শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মুসলিমদের দায়ী করায় অস্ট্রেলিয়ার সিনেটরের মাথায় ডিম ভাঙেন (ভিডিও)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০১৯

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার আনিংয়ের মাথায় ডিম ভাঙা হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যায়, সিনেটর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার মূহুর্তে সাদা টি-শার্ট পরা এক যুবক মাথায় ডিম ভাঙেন। এরপর ওই যুবককে মারতে থাকেন ফ্রেসার আনিং। ইতোমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করে ছেড়েও হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এক শেতাঙ্গ বন্দুকধারীর নৃশংস হামলায় ঝড়ে গেছে ৪৯টি তাজা প্রাণ। আহত হয়েছেন আরো অন্তত ৪৮জন। আর এসব ঘটনার কারণ হিসেবে দেশটির ইমিগ্রেন্টকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার আনিং। তার এমন মন্তব্যের জের ধরে তার মাথায় ডিম ভাঙেন এক যুবক।

এর আগে অস্ট্রেলিয় এই সিনেটর এ হামলাকে সন্ত্রাসী ঘটনার পরিবর্তে এটিকে ‘সহিংস সতর্কতা’ বলেছেন। হামলা নিয়ে আনিং এক বিবৃতিতে বলেছেন, মুসলিমদের উপস্থিতি বাড়ার ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উভয় সম্প্রদায়ের ভয়কে বাড়িয়ে তুলছে। ফ্রাজার অ্যানিং বলেছেন, আমি আমাদের কমিউনিটির মধ্যে যেকোনও ধরনের সহিংসতার বিপক্ষে এবং এই বন্দুকধারী যা করেছেন, তার নিন্দা জানাচ্ছি। আইন নিজের হাতে তুলে নিয়ে এই ধরনের সহিংসতার ঘটনা ঘটানোকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুসলিমদের উপস্থিতি বৃদ্ধির ফলে আমাদের মধ্যে আতঙ্ক বাড়ার বিষয়টিকে হাইলাইট করছে।

সিনেটর অ্যানিং বলেন, সবসময়ের মতো বামপন্থি রাজনীতিকেরা এবং গণমাধ্যমগুলোর দাবি আজকের গোলাগুলির কারণ বন্দুক সংক্রান্ত আইন বা জাতীয়তাবাদী মতাদর্শের সঙ্গে সম্পৃক্ততা। কিন্তু এসব বোকাদের চিন্তাভাবনা। তিনি বলেন, নিউজিল্যান্ডে রক্তপাতের প্রকৃত কারণ হলো ইমিগ্রেশন প্রোগ্রাম। কারণ এর ফলে মুসলিম ধর্মান্ধদেরকে নিউজিল্যান্ডে বসবাসের অনুমতি দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার এই সিনেটর বলেন, বিষয়টি পরিষ্কার করে বলছি, আজ মুসলিমরা হামলার শিকার হয়েছে, সাধারণত তারাই কুকর্মকারী। বিশ্বব্যাপী মুসলিমরা ‘একটি ইন্ডাস্ট্রিয়াল স্কেলের ওপর’ বিশ্বাসের নামে মানুষ খুন করছে।

এর আগে এলিজা বার নামের এক অস্ট্রেলিয়ান সাংবাদিক তার টুইটার অ্যাকাউন্টে অ্যানিংয়ের বিবৃতিটি পোস্ট করে লিখেছেন, আরো একবার ফ্রাজার অ্যানিং মুসলিমদের সম্পর্কে তার উগ্র, অমানবিক এবং ধর্মীয়ভাবে অপ্রাসঙ্গিক মন্তব্য করে আমার ধর্মকে আঘাত করলেন। এসব হলো ঘৃণ্য মন্তব্য। তাই এগুলোকে অবশ্যই জঘন্য ও বিকৃতমস্তিষ্কের মানুষের কথা বলে নিন্দা জানাতে হবে। তিনি নেতৃত্ব দেয়ার যোগ্য নন।

 

https://www.facebook.com/7newssydney/videos/329372741042139/

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD