শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাদ্রাসাছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের মৃত কাছেম আলী শেখের ছেলে আতাহার আলী শেখ ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভোমরাডাঙা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।

অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় এ মামলার অপর দুই আসামি নাসির সরকার ও ইউসুফ আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণের জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মাদ্রাসা ছাত্র মিরাজ হোসেন গ্রামের একটি মাদ্রাসায় ওয়াজ মাফফিলে যায়। পরদিন সকালে গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার আতিক ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। আর অভিযোগের সত্যতা না পাওয়ায় নাসির ও ইউসুফ আলীকে খালাস দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD