শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মানিকদিহি গ্রামের রাস্তা সংস্কারের দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
অবহেলিত রাস্তা

মো: নজরুল ইসলাম কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১ নং সাফদারপুর ইউনিয়নের তাদের মধ্যে অন্যতম ইউনিয়ন। যেখানে শাকসবজিসহ অর্থকরী ফসলের উৎপাদন হয় সবচেয়ে বেশি। জনবসতি ও জনগুরুত্বপূর্ন সাফদারপুর ইউনিয়নটি দীর্ঘদিন ধরে অবহেলিত।

১ নং সাফদারপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের সমর্থক নেতা কর্মী সবচেয়ে বেশি। যে কারনে ওই ইউনিয়নে বেশির ভাগ সময় আওয়ামীলীগ সমর্থক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। যার ফলে বিগত সরকারের সময় তেমন কোন উন্নয়ন হয়নি। যার ফলে অধিকাংশ রাস্তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি সাধরণ মানুষের চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হররোজ। দূর্ঘটনানিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।

সূত্র জানায় সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু উত্তর দিক থেকে মেঠো পথ  সাফদারপুর রেল স্টেশন, সাফদারপুর বাজার হতে মকছেদ মন্ডল তেমাথা, মকছেদ মোড় তেমাথা হতে লক্ষীকুন্ডু মন্ডল পাড়া,মান্দারবাড়িয়া ডোনার পল খাতা হতে সাফদারপুর রেলসেতু, মান্দারবাড়িয়া ডোনারপুল খাল হতে মানিকদিহি এবং মানিকদিহি ভায়া শাহাপুর রাস্তার বেহাল দশা। রাস্তাগুলো স্বচক্ষে দেখলে মনে হয় দেখার কেউ নাই। যাদের দেখার কথা তাঁরা না দেখে নিজ অফিসে বসে আরামে ফরমায়েশি কঁচি ডাবের পানি আর বড় গোলাপভোগ মিষ্টিতে মাতোয়ারা- বললেন ভুক্তভোগী ওই এলাকাবাসী। এদিকে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী  জানিয়েছেন দ্রুত তাদের কাঁচা রাস্তা পাকাকরন সহ ভঙ্গুর রাস্তাগুলো সংস্কারের জন্য ঝিনাইদহ – ৩ আসনের এমপি এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল,ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নিকট সদয় সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD