শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

পুলিশের হাত থেকে পালানোর সময় আসামী গুলিবিদ্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালানোর সময় অটোভ্যান চালক তারা তালুকদার হত্যা মামলার অন্যতম আসামী রিপন সেখ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। রিপন শেখ সদর উপজেলার বাঐতারা গ্রামের ফরিদ শেখের ছেলে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন জানান, গত শনিবার রাতে উপজেলার মনিরপুর এলাকায় তারা তালুকদার নামে এক অটো ভ্যানের চালককে ছুরিকাঘাতে হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে চার ছিনতাইকারী। এ সময় স্থানীয়রা রিপনসহ দুজনকে আটক করে গণপিটুনি দিলেও বাকী দুজন পালিয়ে যায়।

খবর পেয়ে রোববার সকালে জনতার হাতে আটক দুই ছিনতাইকারীকে থানা হেফাজতে নিয়ে আসে এবং নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।আটক অপরজন হলেন শাহজাদপুর উপজেলার ফরহাদ হোসেনের ছেলে তানভীর হোসেন জীবন (১৬)।

এ ঘটনায় নিহত তারা তালুকদারের ভাই জোসনা তালুকদার বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আসামী রিপনের দেয়া দেয়া তথ্যের ভিত্তিতে র সোবার টাত থেকে সোমবার ভোর পর্যন্ত দু আসামীকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানিক দলটি পুকুরপার এলাকায় পৌছলে হ্যান্ডকাপসহ পালানোর চেষ্টা করে রিপন। পরে পুলিশ পেছন থেকে গুলি করলে তার হাঁটুতে গুলি লেগে আহত হন। রাতেই তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ আরও জানান, রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। আটক অপর আসামী তানভীর হোসেন জীবনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD