শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

খুলনা মহানগরীতে ডাস্টবিনে ময়লা না ফেলায় দুষিত হচ্ছে পরিবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ একটি সুন্দর পরিছন্ন নগর গড়তে জনসাধারণের অচেতনতার বিকল্প নেই। রাস্তা দিয়ে হেটে যেতে হলেই অনেক ক্ষেত্রে নাক চেপে যাওয়া  লাগে। কারন মানুষ ডাস্টবিন থেকে ডাস্টবিনের বাইরেই বেশি ময়লা ফেলে। তাই সেই গন্ধ বাতাসে মিশে পুরো পরিবেশকে নষ্ট করছে। খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন নগরী গড়তে সড়কের পাশে রাখা হয়েছে বড় ডাস্টবিন। কয়েক বছর এ ধরনের ডাস্টবিনের দেখা না মিললেও মাসখানেক আগে পুনরায় দেখা মিলেছে। নগরীর ২২টি স্থানে এ ধরনের বড় ডাস্টবিন রাখা হলেও কতিপয় নগরবাসী বাইরে ময়লা রাখেন। নষ্ট হয় পরিবেশ। বাইরে ময়লা রাখলেও তা ওঠানো হয় এবং ডাস্টবিনে ময়লা রাখার ক্ষেত্রে আগের থেকে সচেতনতা বাড়ছে নগরবাসীর। আরও সচেতনতা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ২২টি স্থানে ময়লা-আবর্জনা রাখার জন্য ২২টি বড় ডাস্টবিন দেওয়া হয়েছে। ডাস্টবিনগুলোর মধ্যে একটি ১.৫ কিউবিক মিটার এবং অপরটি ২.৫ কিউবিক মিটার ধারণ ক্ষমতা সম্পন্ন। ওই পাত্রগুলো থেকে নিয়মিতই ময়লা-আবর্জনা অপসারণ করা হয় কেসিসি’র পক্ষ থেকে। কিন্তু কতিপয় নগরবাসী রাতের আঁধারে রিক্সায় বস্তাভর্তি ময়লা এনে ডাস্টবিনে না রেখে বাইরে রাস্তার ওপরে রেখে চলে যায়। যার ফলে নষ্ট হয় সড়কের পরিবেশ। দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

নগরীর ময়লাপোতা মোড় থেকে সাতরাস্তা মোড়ে যেতেই দেখা মিলবে এ ধরনের বড় একটি ডাস্টবিন। যেখানে মাস দুয়েক আগেও রাস্তার ওপরে কোন ধরনের নিষেধাজ্ঞা ছাড়াই ময়লা-আবর্জনা ফেলানো হতো। কেসিসি নতুন মেয়র তালুকদার আব্দুল খালেক আসার পর থেকেই পরিবর্তনের ছোঁয়া লাগে এখানেও। বসানো হয় নতুন এই ডাস্টবিন। অধিকাংশ নগরবাসী ওই পাত্রের ভিতরে ময়লা ফেললেও কতিপয় নগরবাসী ময়লা রাখে বাইরে।
ময়লাপোতা মোড়ের এক গাড়ি চালক সোহরাব হোসেন বলেন, নগরবাসী সচেতন হলে তখন আর এ ধরনের অবস্থা থাকবে না। পরিচ্ছন্ন নগর করতে হলে প্রথমে নগরবাসীকে সচেতন হতে হবে।
রাস্তার বাইরে ময়লা ফেলে যাওয়া ইকবালনগর এলাকার রিক্সাচালক আব্দুর রহমান বলেন, দিনে ডাস্টবিনের বাইরে ময়লা ফেললে সবাই দেখবে। কেউ কিছু বলতে পারে। তাই অনেক পরিবার কিংবা হোটেল-দোকানের ময়লা সারাদিন জমিয়ে রেখে রাতে নিজেরা কিংবা তাদের দিয়ে ফেলে দেয়। তাই অনেক সময় কেউ যাতে না দেখে এ জন্য তাড়াতাড়ি বাইরে ফেলে ওইখান থেকে চলে যায়।
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল আজিজ বলেন, ডাস্টবিনে যাতে নগরবাসী ময়লা ফেলে সে জন্য নানা ধরনের চেষ্টা করা হচ্ছে। তারপরেও যারা বাইরে ফেলে তাদের সচেতন করা হয়। সেই ময়লা উঠিয়ে নেওয়া হয়। এ ক্ষেত্রে নগরবাসী আগের থেকে অনেক সচেতন হয়েছে। আরও সচেতনতা প্রয়োজন। আরও অনেক জায়গায় এ ধরনের ডাস্টবিন দেওয়ার জন্য মেয়রের নির্দেশ রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD