শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সিরাজগঞ্জে অতিরিক্ত ফি আদায়:অধ্যক্ষের কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০১৯

এইচ এম আলমগী কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে সদরের হাজী আহম্মেদ আলী মাদ্রাসায় কামিল পরিক্ষায় অবৈধভাবে অতিরিক্ত ফি আদায় করায় অধ্যক্ষকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আনিসুর রহমান ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
জানা যায়, কামিল পরীক্ষায় টিউটেরিয়াল ও ভাইভা পরীক্ষার নামে অবৈধভাবে অতিরিক্ত ফি ৬০০ টাকা আদায় করে মাদ্রাসার অধ্যক্ষ সামছুল আলম। এরই অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ সামছুল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
ওই অফিসের পেশকার আব্দুস সাত্তার জানান, উক্ত মাদ্রাসায় কামিল পরীক্ষার টিউটোরিয়াল ও ভাইভা পরীক্ষার জন্য আব্দুল আলীম নামে কামিল পরীক্ষার্থীর নিকট থেকে ৬০০ টাকা অতিরিক্ত আদায় করার সময় হাতেনাতে অধ্যক্ষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। ওই পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে সর্বমোট তিন লক্ষ টাকা অতিরিক্ত আদায়ের টার্গেট নেয় অধ্যক্ষ। পরে গোপন সংবাদে ভিত্তিতে তথ্য জানতে পেরে আদালত অভিযান পরিচালনা করেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ ঐ মাদ্রাসার অধ্যক্ষ বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করে আসছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD