শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

গৌরীপুরে নারী নির্যাতনের অভিযোগ গৃহবধূর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
রুনা আক্তার

মশিউর রহমান কাউসার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : রুনা আক্তার (২০) নামে এক সন্তানের জননীকে যৌতুকের টাকার জন্য মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন তার স্বামী কালা চাঁন মিয়া (২২)। এদিকে স্বামীর অত্যাচার-নির্য়াতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ করেন রুনা। থানায় অভিযোগ করায় ক্ষুব্দ কালা চাঁন বাদী হয়ে তার প্রতিবন্ধী শ্বশুর, শ্বাশুড়ি, সমন্ধী ও মামা শ্বশুরের নামে আদালতে চুরির মামলা দায়ের করেছেন।এ মামলায় ১নং স্বাক্ষী করা হয়েছে রুনাকে অথচ তিনি কোন কিছু জানেন না। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

গৌরীপুর উপজেলার ইছুলিয়া গ্রামের প্রতিবন্ধী তারা মিয়ার মেয়ে রুনা আক্তার সাংবাদিকদের জানান, পাশ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের আরশেদ আলীর ছেলে কালা চাঁনের সঙ্গে প্রায় দেড় বছর পূর্বে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মারধরসহ নানা অত্যাচার-নির্যাতন করে আসছিলেন। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান জন্ম লাভ করে। এদিকে টাকা দিতে ব্যর্থ হওয়ায় ১৭ ফেব্রুয়ারি রুনাকে মারধর করে তার তিন মাস বয়সী শিশু সন্তানসহ বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রুনা আক্তার এ অত্যাচার-নির্যাতনের ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে গৌরীপুর থানার একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করায় ক্ষুব্দ কালা চাঁন ১ মার্চ তার প্রতিবন্ধী শ্বশুর, শ্বাশুড়ি, সমন্ধী ও মামা শ্বশুরের নামে আদালতে চুরির মামলা দায়ের করেন। (ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট গৌরীপুর অঞ্চল আদালতে মোকদ্দমা নং-১৪৬, তাং-০১/০৩/১৯ ইং)। এ মামলায় ১ নং সাক্ষী করা হয়েছে তার স্ত্রী রুনাকে।

এ মামলার বিষয়ে রুনা জানান, প্রতিবন্ধী বাবা ও তার পরিবারের সদস্যদের হয়রানীর জন্য তার স্বামী আদালতে মিথ্যা চুরির মামলা দায়ের করেন। এ ঘটনায় কালা চাঁন সাংবাদিকদের সাথে তার স্ত্রীকে মারধর ও তাড়িয়ে দেয়ার কথা অস্বীকার করে জানান, রুনা তার সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে গেছে।

স্থানীয় লোকজন জানান, কালা চাঁন ও তার পরিবারের সদস্য এলাকায় দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে বিভিন্ন অসামজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্বামীর অত্যাচার-নির্যাতনের ঘটনায় রুনা আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD