শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সিরাজগঞ্জে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ জমির পাশে পুকুর কাটতে বাঁধা দেয়ায় কবির উদ্দিন সরকার (৬০) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত কবির উদ্দিন সরকার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি গ্রামের মৃত আদিল উদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কবির সরকারের জমির পাশে একই গ্রামের মৃত পর্বত সরকারের ছেলে মাইন উদ্দিন সরকার বেকো দিয়ে পুকুর খনন করছিলেন। পুকুর কাটার ফলে কবিরের নিজ জমির মাটি ভেঙ্গে পড়তে থাকায় গত বুধবার সন্ধ্যার দিকে পুকুর খননে বাঁধা দিতে যান তিনি। এ সময় ক্ষিপ্ত মাইন উদ্দিন ও তার লোকজন কবিরের উপর হামলা চালায় এবং পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কবির উদ্দিনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মারা যান তিনি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD