শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

জামালপুরে বেসিক ব্যাংকের ৭০তম শাখা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়স্থ মিয়া ম্যানসনের দ্বিতীয়তলায় বেসিক ব্যাংকের ৭০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আলোচনা সভা ও ফিতা কাটার মাধ্যমে এ ব্যাংকের উদ্বোধন করা হয়।

বেসিক ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহাম্মদ হোসেনর সভাপতিত্বে বেসিক ব্যাংক জামালপুর শাখার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. সাহেব আলী মৃধা।

বেসিক ব্যাংক জামালপুর শাখার জন প্রশাসন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, জেসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীণ, জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, রফিকুল ইসলাম লিটন ও জাবেদ গ্রুপের পরিচালক মো. রকিবুল করিম রকিব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসিক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি ঋণের উপর অবদান রাখায় বেসিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে পুরস্কারপ্রাপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD