শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট জাম্বুরী শুরু ৮ মার্চ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর থেকে : বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় ৮ মার্চ থেকে ১৪ মার্চ গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী আয়োজন করা হয়েছে। ৮ মার্চ শুক্রবার সকাল থেকে স্কাউট দলসমূহ জাম্বুরী মাঠে পৌছাবে।

১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর থীম নির্ধারণ করা হয়েছে ‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ’। ১০ মার্চ রোববার বিকাল সাড়ে চারটায় রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মোঃ আবদুল হামিদ ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর উদ্বোধন করবেন। জাম্বুরীতে বাংলাদেশের সকল জেলা ও উপজেলা থেকে ১০০৩ টি স্কাউট দলের ৯০২৭ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করবে।

এছাড়াও ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্থান, পাকিস্তান, ব্রুনাই দারুস সালাম, আমেরিকা, ইংল্যান্ড, ফিলিপাইন এর স্কাউট ও কর্মকর্তা এবং বাংলাদেশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ ১১ হাজার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন। বিশ্বস্কাউট সংস্থার সেক্রেটারী জেনারেল আহমেদ আলহেন্দাউই, এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের পরিচালক জে আর পাঙ্গিলিনান এই জাম্বুরীতে অংশ নেবেন। প্রসঙ্গত,জাম্বুরী হচ্ছে স্কাউটদের মিলন মেলা।

জাতীয় জাম্বুরী প্রতি চার বছর অন্তর অন্তর আয়োজন করা হয়। স্কাউটরা এই জাম্বুরীতে সাত দিন অবস্থান করে শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রোগ্রামে অন্তর্ভুক্ত চ্যালেঞ্জগুলো ‘ভেঞ্চার’ নামে অভিহিত করা হয়েছে। মোট ১৪টি ভেঞ্চার ও কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণীয়, উদ্দীপনামূলক, শিক্ষণীয় ও প্রতিযোগিতামূলক প্রোগ্রাম সাজানো হয়েছে যা ভিলেজ, সাব ক্যাম্প ও কেন্দ্রীয়ভাবে বাস্তবায়িত হবে।

জাম্বুরীর ১৪টি ভেঞ্চার যথাক্রমে, (১) ভোরের পাখি, (২) তাঁবু কলা, (৩) অবস্ট্যাকল, (৪) শিক্ষা সফর, (৫) হাইকিং, (৬) করি ও শিখি, (৭) পাইওনিয়ারিং ও প্রাথমিক প্রতিবিধান, (৮) এসডিজি ও জিডিভি, (৯) ফান এন্ড গেম, (১০) পাশের বাড়ী, (১১) ফেইথস এন্ড বিলিফস, (১২) সাধারণ জ্ঞান, (১৩) তাঁবু জলসা, (১৪) গ্রীন ডিবেট। এছাড়াও জাম্বুরী প্রোগ্রামে কেন্দ্রীয় অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, ভিলেজভিত্তিক তাঁবু জলসা, মহা তাঁবু জলসা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, টপ অ্যাচিভার’স গ্যাদারিং, উডব্যাজার’স গ্যাদারিং, রোভার ভলান্টিয়ার’স গ্যাদারিং।

বাঙালি জাতির পিতাকে বর্তমান প্রজন্মের নিকট পরিচিত করার জন্য জাম্বুরীর মূল এরিনার নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে। জাম্বুরীতে ৪টি ভিলেজ থাকবে। ৪টি ভিলেজের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ট সহচর (১) সৈয়দ নজরুল ইসলাম, (২) তাজউদ্দীন আহমদ (৩) ক্যাপ্টেন এম মনসুর আলী ও (৪) এ এইচ এম কামারুজ্জামান এর নামে।

৪টি ভিলেজের অধীনে ১২টি সাব ক্যাম্প কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যাক্তিদের নামে নামকরণ করা হয়েছে: (১) রবীন্দ্র নাথ ঠাকুর, (২) কাজী নজরুল ইসলাম, (৩) মাইকেল মধুসূদন দত্ত, (৪) জসিম উদ্দিন, (৫) সুফিয়া কামাল, (৬) ইমরান নূর (৭) জীবনানন্দ দাশ, (৮) এম মহবুবুজ্জামান,(৯) আবু জাফর ওবায়দুল্লাহ, (১০) হুমায়ুন আহমেদ, (১১) সৈয়দ শামসুল হক ও (১২) শামসুর রাহমান।

১৪ মার্চ রাতে শেষ হবে ১১ থেকে ১৭ বছর বয়সী ছেলে মেয়ের এ মিলন মেলা এবং ১৫ মার্চ সকালে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ফিরে যাবে। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে স্কাউট সদস্য সংখ্যা ১৭ লক্ষ। আগামী ২০২১ সালের মধ্যে স্কাউট সদস্য সংখ্যা ২১ লাখে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ স্কাউটস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD