বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক শেখের (৪০) বিরুদ্ধে অন্যের ক্রয়কৃত সম্পত্তি দখল করে জোরপূর্বক মৎস্য চাষ ও খরিদকৃত সম্পত্তি সার্বেয়ার দ্বারা পরিমাপের সময় বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
এজন্য ভূক্তভোগী বাদি হয়ে বাগেরহাট পুলিশ সুপার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের মৃত শেখ আঃ জলিলের পুত্র মোঃ শামীম শেখ (৩৬) পাটরপাড়া মৌজা হতে ডাংগা জমি ৪০ শতাংশ ও খোন্তাকাটা মৌজার ২৬ শতাংশ জমি খরিদ করে। জমি ক্রয়ের পর ১৫ই ফেব্রæয়ারী খোন্তাকাটা মৌজার ২৬ শতাংশ জমি যার (মৌজা নং-১২০,খতিয়ান নং- এস.এ ৩০৭,২৭৮) বিক্রেতা,সার্বেয়ার ও স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে নিয়ে জমি বুঝে পাওয়ার জন্য সরেজমিনে উপস্থিত হন। জমি মাপার কথা জানতে পেরে জমি মাপার এক পর্যায়ে দক্ষিন পাটরপাড়া গ্রামের ইমালদ্দিন শেখের ছেলে মানিক শেখ (৪০) ও তার স্ত্রী কাকলী বেগম (২৫) ঘটনাস্থলে ছুটে আসে এবং জমি পরিমাপ করতে বাধা প্রদানসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। স্ত্রী কাকলী বেগম হুমকি দিয়ে বলে পুনরায় এই জমি পরিমাপ করিতে আসলে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা দিয়ে এলাকা ছাড়ার ও হুমকি দেন তিনি। এ সময় জেলা সার্বেয়ার মোঃ কুদ্দুস মোল্লাকে মারতে ধরতে উদ্যত হয় এবং মাপের ফিতা ছিড়ে ফেলে।
মামলার আইও এস আই মোঃ রফিকুল ইসলাম জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই তিন দিনের মধ্যে দুই পক্ষকে বিষয়টি মিমাংসার জন্য ডাকা হবে।