শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
দন্ডপ্রাপ্ত রাসেল মিয়া

নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জনার্কীর্ণ আদালতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, মোহনগঞ্জ উপজেলার বটতলি ইউনিয়নের বানিয়াজোরা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে রাসেল মিয়া (৩৫)।
পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সনের জুলাই মাসের ১১ তারিখ মোহনগঞ্জের বানিয়াজোরা গ্রামের নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে রাসেল তার স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওইদিন রাতেই নিহতের পিতা দুলাল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর ৬ সেপ্টেম্বর রাসেল মিয়াকে একমাত্র আসামী করে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD