শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাতক্ষীরায় সাংবাদিকদের হত্যার হুমকি: প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারি-১৯ সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে ‘৫ কোটি টাকা! হেসেই উড়িয়ে দিলেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী প্রদীপ কুমার মন্ডল’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডল সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুস সামাদ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামানকে রবিবার রাত ৮টা ৩১ মিনিটে ০১৯৬৭৫৪৬৬৯৬ নাম্বার মোবাইল ফোন থেকে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর নিজস্ব নাম্বারে কল করে ২ মিনিট ৭ সেকেন্ড সময় ধরে প্রদীপ কুমার মন্ডল হুমকি দিতে থাকেন। পত্রিকা অফিসে এ সময় অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন।
এসময় প্রদীপ কুমার মন্ডল সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে শহরের যেখানে পাবে সেখানে প্রকাশ্যে লোকজনের সামনে হাত-পা ভেঙ্গে, পেটের নাড়ি বের করে হত্যা করা হবে বলে হুমকি দেন।
এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৮মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং বাংলা ভিশন টিভি চ্যানেল এবং দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক মো. আসাদুজ্জামানকে ০১৭৩৬৫০০৫৬৪ নাম্বার মোবইল ফোন থেকে ২ মিনিট ৫২ সেকেন্ড সময় ধরে সংবাদ প্রকাশ করায় হুমকি-ধামকি দেন প্রদীপ কুমার মন্ডল। এসময়ও তিনি দুই সাংবাদিককে হত্যা করার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে শহরের সুলতানপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে হত্যার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃত্তি দিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য ১৭ ফেব্রুয়ারি-১৯ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক পত্রদূত, অনলাইন পত্রিকা ডেইলী সাতক্ষীরা, ভয়েস-অব-সাতক্ষীরা, জার্মান বাংলা ২৪ সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নিতি অভিযোগ, ৫ কোটি ব্যয়ে শহরে গড়ে তুলেছেন বিলাস বহুল বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি পরবর্তীতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে গাত্রদাহ শুরু হয় প্রদীপের। তারপর থেকে তিনি সাংবাদিকদের নামে মামলা ও হত্যার হুমকি দিচ্ছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD