শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চৌগাছায় দলীয় কোন্দলে যুবলীগ নেতা খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় দলীয় কোন্দলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল বারিক (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।নিহত আব্দুল বারিক ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও চারাবাড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আনিছুর রহমান (৪০) মারাত্মক আহত হয়েছেন।রোববার সকাল সাড়ে দশটার দিকে চৌগাছা ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসএম আকিকুল ইসলাম বলেন, নিহত ও হামলাকারীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী একাধিক মামলা রয়েছে।স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসার চেষ্টা করা হলেও সেটি মেটেনি। সেই পূর্ব শত্রুতার জের ধরে (আজ) রোববার নান্নু, জুলু, আরিফসহ পাঁচছয় জন অতর্কিত হামলা করে। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।
জানা যায়, চৌগাছা উপজেলা আওয়ামী লীগে সভাপতি উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর নেতৃত্বে দুটি গ্রুপ রয়েছে।নিহত আবদুল বারিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর অনুসারী বলে পরিচিত।চৌগাছা উপজেলা যুবলীগের আহব্বায়ক ও চৌগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, যুবলীগ নেতা আবদুল বারিকের খুনিরা গত জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আওয়ামীলীগে যোগদান করেছিল।
চৌগাছা হাসপাতালে নিহতের ভাই আবুল বাশার সাংবাদিকদের জানান, দুই ভাই আব্দুল বারিক ও আনিছুর রহমান নিজেদের একটি পুকুরে মাছ ধরছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে আনা হয়।ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান পান্নু জানান, আওয়ামী লীগের অপর গ্রুপের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা করে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারিককে মৃত ঘোষণা করেন। তার সহোদর আনিছুর রহমান কে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন।চৌগাছা ৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল বারিকের মৃত্যু হয়েছে। আর আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ও আহত উভয়ের শরীরের একাধিক স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন  রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD