রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে মাদক মামলার চার বছর সাজাপ্রাপ্ত অাসামী অালমগীর হোসেন উরফে কালাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে উপজেলার অাগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভৈরব থানার এসঅাই মতিউজ্জামান এর নেতৃত্বে
এস আই হুমায়ুন কে সাথে নিয়া ভৈরব থানাধীন লুন্দিয়া গ্রাম থেকে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর হোসেন ওরফে কালা, পিতা -রমিজ, সাং – লুন্দিয়া, কে গ্রেফতার করলাম।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, মাদক মামলার চার বছরের সাজাপ্রাপ্ত অাসামী দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অাজ সকালে কিশোরগঞ্জ অাদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।