এ ঘটনার দু’ঘন্টার মধ্যেই নবজাতক সন্তানটিকে উদ্ধার করে মায়ের কুলে ফিরিয়ে দিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলা মহিলা ওয়ার্ডের ১১ নং বেডে।
সূত্রে জানা যায়, মা যখন তার নবজাতক সন্তানকে নিয়ে বেডে শুয়ে ছিল ঠিক সেই মুহুর্তেই তার স্বামী মাসুম ও তার শাশুড়ি লিপি বেগম সন্তানকে মায়ের কুল থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়। প্রসূতী মা তাৎক্ষনিক তার সন্তানকে বুক থেকে কেড়ে নেয়ায় চিৎকার শুরু করলে হাসপাতাল ওয়ার্ডের লোকজন এসে ভীড় করে। এ সময় প্রসূতী মা তার সন্তানকে ফিরে পেতে হাসপাতল কর্তৃপক্ষকে কাছে লিখিত অভিযোগ করেন। পরে কর্তব্যরত নার্সরা তাৎক্ষণিক বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাকিউল হক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এস.আই সজীব ঘোষ নবজাতক শিশুটিকে উদ্বার করে হাসপাতালে মায়ের কুলে ফিরিয়ে দেন।
এ ধরনের ঘটনা হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
জানা যায়, প্রেম করে গত এক বছর পূর্বে পৌর শহরের আব্দুল কাদেরের পুত্র মামুন গোল্লা জয়পুর গ্রামের রোকেয়াকে বিয়ে করে মাসুম। কিন্তু রোকেয়া গরীব পরিবারের সন্তান হওয়ায় স্বামীর পরিবার এ বিয়ে মেনে নেয় তার মাসুমের পরিবার। তাই পারিবারিক কলহ প্রতিনিয়তই লেগেই থাকত। নিরুপায় হয়ে জীবন চলার পথ খুঁজতে রোকেয়া তার স্বামীকে নিয়ে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকুরি নেয়। সন্তান জন্ম হওয়ার কে মাস পূর্বে রোকেয়া তার নানার বাড়ী চরনিক্ষলা গ্রামের শহরী মোড়লের বাড়ী মামা নূরুল ইসলামের কাছে থাকতেন। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রসবের ব্যাথায় অস্থির হয়ে রোকেয়া ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। দুপুর ১ টার দিকে রোকেয়া ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম দেন।
এ বিষয়ে রোকেয়া জানায়, মাসুম তার মায়ের চক্রান্তে এ ঘটনা ঘটিয়েছে।








