শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শ্বশুর বাড়ীর নির্যাতনে গৃহবধূ আখির আত্মহত্যার বিচার দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মা জোছনা বসু এই আকুতি জানিয়ে বলেন, বখাটেদের অত্যাচারের মুখে আমার মেয়েকে কম বয়সে বিয়ে দিয়েছিলাম। কিন্তু স্বামীর নির্যাতন আর শ্বশুরের কুপ্রস্তাবের প্রতিবাদ জানাতে গিয়ে তাদের আঘাতে নিহত হয়েছে আমার তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে আঁখি বোস। আর কোনো মেয়েকে যেনো এভাবে প্রাণ না দিতে হয়। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই শ্বশুর এসকে বোস তার স্ত্রী অশোকা বোস ও ছেলে অরুপ কুমার বোসের।

সংবাদ সম্মেলনে গৃহবধূ আঁখি বোসের বাবা যশোরের কেশবপুর উপজেলার স্কুল শিক্ষক গোবিন্দ চন্দ্র বসু তার লিখিত বক্তব্যে বলেন ২০১৭ সালে তার মেয়েকে বিয়ে দেন সাতক্ষীরা সদর উপজেলার এসকে বোসের ছেলে অরুপের সাথে। বিয়ের সময় স্বর্ণ ও নগদ টাকা দেওয়ার পরও অরুপ যৌতুক বাবদ বারবার টাকা চাইতো। টাকা দিতে না পারায় তাকে নির্যাতন করতো। এমনকি অরুপের বাবা এসকে বোস বিভিন্ন সময়ে তার ছেলের বউ আঁখিকে কুপ্রস্তাব দিতো। এতে আপত্তি করায় গত ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় আঁখিকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয় তার কক্ষের সিলিং ফ্যানে।

তিনি জানান তাকে হত্যার পর বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে নিজেদের পাসপোর্ট ও লাগেজ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল। জানতে পেরে গ্রামবাসী ওই পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আঁখির শ্বশুর শাশুড়ি ও স্বামীকে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশ গ্রেফতার করে। বাবা গোবিন্দ বসু তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তিনি জানান ্আঁখির গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা।

পুলিশের সুরতহাল রিপোর্টের বরাত দিয়ে তিনি আরও বলেন ঝুলন্ত দেখানো হলেও তার দুই পা পাতানো ছিল মেঝেতে। তার নাক দিয়ে ঝরছিল বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত পানি। তার গলায় ফাঁসের চিহ্ন মেলেনি। এমনি কি তার জিহবাও ছিল স্বাভাবিক। আজ বুধবার লাশের ময়না তদন্ত হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আকুতি জানিয়ে তারা বলেন ‘আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেয়ের স্বজন প্রতিমা হালদার, অর্চনা বিশ্বাস, পার্থ বিশ্বাস, প্রতিবেশি গোপাল চন্দ্রসহ এলাকাবাসী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD