শিরোনাম :
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এ বাংলাদেশের মনোনয়ন পেলেন জামিউল হাসান সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময়

মদনে পূর্ব শত্রুতায় দু’পক্ষে সংঘর্ষ: নারীসহ আহত ৩৮

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামে বুধবার সকালে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের মধ্যে রিমা, সজিত,আল্লাদ, আখির,হৃদয়,আমিনুল হক, ববিতা কে মদন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকী আহত মাজাহারুল, আব্দুল হেলিম,আমিন ভূইয়া, স্বপন ভূইয়া, বিদ্যা মিয়া, শাহজাহান, রুবেল,নেহারা, রিমা, সাফায়েত, জজ মিয়াকে মদন ও কামরুল, রানা, বাচ্চু কামাল,রোপন,ফারুক,শাহানা,জ্যোৎসনা,অলি কে পাশের উপজেলার তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সলিম উদ্দিন, শাপলা, সেলিম, ডিপজল, দেলোয়ার, জেসমিন, জয়নাল, এমদাদুল, সোহাগ, অজন্তা, গর্ভবতী সাকিয়া স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, আলমশ্রী গ্রামের বেবুল মিয়া ও কামরুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আদিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হামলা, লুটপাটসহ ১৫/২০ টি মামলা হয়েছে। এরই জের ধরে বুধবার সকালে কামরুল গ্রুপের লোকজন ধাড়ালো অস্ত্রে সজ্জিত হয়ে বিবুল গ্রুপের হায়দার মিয়ার বাড়িতে হামলা চালালে দু-পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ খবর পেয়ে সরেজমিনে গেলে হায়দারের স্ত্রী রাকিবা আক্তার জানান, কামরুল গ্রুপের লোকজন আমাদের চার বসত ঘর ও বাজারের ১০ টি দোকানে হামলা করে ভাংচুর, লুটপাট করে টাকা ও মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে মদন থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, আলমশ্রী গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সকালে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD