হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের দক্ষিন তলুইগাছা গ্রামের নিজাম আলী সরদারের ছেলে মাসুদ রানা নামে এক যুবলীগ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) সদস্যরা। এসময় উক্ত নেতার বাড়ির ছাদের উপর থেকে একটি পাইপ গান, ৯ রাউন্ড গুলি ও ৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। তিনি বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় তার বাড়ির ছাদের উপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান, নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেন্সিডিল। পরে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। আপনি শিল্পির নিউজের ছবিটা ফেসবুকের দিয়েছিলেন।