শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

অনলাইন মিডিয়াকে অবশ্যই নিবন্ধিত হতে হবে: তথ্যমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, অনলাইন মিডিয়ার জন্য একটি অনলাইন নীতিমালার খসড়া মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। মন্ত্রিপরিষদে তা অনুমোদিত হলে সম্প্রচার কমিশন গঠন করা হবে। সেক্ষেত্রে সকল অনলাইন মিডিয়াকে অবশ্যই নিবন্ধন নিতে হবে। ইতিমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

মন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম ও অবাধ তথ্য প্রবাহ বর্তমান সরকারের সাফল্যের অন্যতম মাইলফলক। ২০০৮ সালে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ লাখ, আর এখন ৮ কোটির উপরে। আর অনলাইন মিডিয়া কয়েক হাজার। আমরা অনলাইন নীতিমালা করছি। দেশের সমস্ত অনলাইন মিডিয়াকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।

সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য আবদুল মান্নানের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ জানান, গণমাধ্যমের দিক থেকে বগুড়া জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সংসদ সদস্য আমার কাছে বগুড়ায় বাংলাদেশ সংবাদ সংস্থার যে কার্যালয়টি বন্ধ করা হয়েছে তা চালুর জন্য চিঠি দিয়েছেন। শিগগিরই এ কার্যালয়টি বগুড়ায় পুনরায় চালু করা হবে। সরকারি দলের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৪টি।

সম্প্রচার আছে ৩৩টি। প্রয়োজনের নিরিখে ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়া হবে। অনেক চ্যানেলের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড প্রচারের অভিযোগের জবাবে তিনি বলেন, কিছু বেসরকারি টিভি চ্যানেলে যে মিথ্যা ও বানোয়াট খবর সম্প্রচার করা হয়, এ ব্যাপারে মন্ত্রণালয় ওয়াকিবহাল রয়েছে। অচিরেই সকল বেসরকারি টিভি চ্যানেলের বার্তা প্রধানদের ডেকে বৈঠক করবো। সেখানে আর যেন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার না করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD